নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে চাঁদাবাজি এবং মাটি বিক্রির কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাদ আলী ও বহিস্কৃতি বিএনপি নেতা হালিম আজাদ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শর্টগানের গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। আটক করা হয়েছে সামাদ আলীর ছেলে সন্ত্রাসী গণি সহ ৮ জনকে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বক্তাবলীর আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, ইটভাটার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বক্তাবলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফতুল্লা থানার সাধারণ সম্পাদক শওকত আলীর ঘনিষ্ঠ সহযোগী সামাদ আলী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে ইটভাটাগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
এতে করে উভয় পক্ষের বিরুদ্ধে বেশ কয়েকটি পাল্টাপাল্টি মামলা হয়। বেশ কয়েকদি নীরব থাকার পর আবারো শুক্রবার সকালে হালিম আজাদ ঢাকা জেলার শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান ওরফে সুরুজ বাহিনী কে নিয়ে সামেদ আলীর এলাকয় গিয়ে হামলা করার চেষ্টা করে। বৃহস্পতিবার রাতেই হালিম আজাদ বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে হামলার ঘটনা জেনে যাওয়ায় প্রতিপক্ষ সামেদ আলী গ্রুপ ও হামলা ঠেকাতে প্রস্তত ছিল।
হালিম আজাদ বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশী বন্দুক,অত্যাধুনিক পিস্তল নিয়ে ব্যবহার করলে প্রতিপক্ষ সামেদ আলী বাহিনীর সদস্যরা পিছ হটতে বাধ্য হলে বাড়ী ঘরে হামালা চালায়। এক পর্যায়ে তুমুল সংঘর্ষ বাধে। হালিম আজাদ বাহিনীর হামলা বিরুদ্ধে প্রতিপক্ষের নারী সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পরে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, সংঘর্ষের আগাম খবর তারা আগের রাতেই পেয়েছিলেন। সে অনুযায়ী শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে বাকি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গত ১০ অক্টোবর তাদের মধ্যে সংঘর্ষে সামেদ আলীর ছেলে হৃদয় গুলিবিদ্ধ এবং রাজু টেঁটাবিদ্ধ হয়েছিল।

















(48)-20261127111318.jpg)





















আপনার মতামত লিখুন :