News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী নাশকতার বিরুদ্ধে খেলাফত মজলিসের বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৮:১০ পিএম আওয়ামী নাশকতার বিরুদ্ধে খেলাফত মজলিসের বিক্ষোভ

পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগের দেশব্যাপী নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা।

২৭ নভেম্বর শুক্রবার সকাল এগারোটায় শহরের ২নং রেলগেইট থেকে মিছিল শুরু হয়ে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ শেষ হয়।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যেবদ্ধভাবে লড়াই করবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা লক্ষ্য করছি, কিছুদিন যাবত পতিত আওয়ামী সন্ত্রাসীরা বাংলাদেশে নাশকতা করে অনেকগুলো মানুষকে হত্যা করেছে। দেশের বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ চব্বিশে যে সিদ্ধান্ত নিয়েছে, পুরো জাতি তাদেরকে উৎখাত করেছে, জনগণ তাদেরকে আর ফিরতে দিবে না, ইনশাআল্লাহ। তারা যে স্বপ্ন দেখতেছে সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না।

ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী কর্তৃক বাংলাদেশ দখলের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সিরাজুল মামুন বলেন, ভারতের মন্ত্রীরা যেসব কথাবার্তা বলছে এবং তাদের দালালরা যারা আছে, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে এদেশের মানুষ তাদেরকে কুকুরের মতো প্রতিহত করবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, একজন নারায়ণগঞ্জের কোর্টে বলেছিল জয় বাংলা দমাইতে পারবে না। তোমরা রাস্তায় এসে দেখ, মানুষ কিভাবে তোমাদের প্রতিহত করে। বাংলাদেশে চব্বিশে যারা রক্ত দিয়েছে, তাদের রক্তের পথ মাড়িয়ে তোমাদের বাংলাদেশে আসতে হবে।

সিরাজুল মামুন আরও বলেন, যারা চব্বিশে সংগ্রাম করেছিল, তারা এখনো জীবিত আছে। যারা মানুষকে হত্যা করেছিল, গুমের রাজনীতির সূচনা করেছিল, সেই ফ্যাসিবাদের স্থান বাংলাদেশে হবে না, ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আগামী দিনে যেকোনো সংগ্রামের সূচনা হলে রক্ত দিয়ে হলেও ফ্যাসিবাদকে রুখতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের সঞ্চালনায় এতে মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহআলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ, ইসলামী ছাত্র প্রচার ও প্রলাশনা সম্পাদক সাইফুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, বন্দর থানা সভাপতি মুফতী আবুল কাসেম, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডা. মোতাহার হুসাইন, প্রমুখ।