পোশাক শ্রমিকদের জন্য সরকারের নেয়া বিশেষ খোলা বাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি অব্যাহত রয়েছে। এ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে গত দুই শুক্রবার ১০টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি শুরু হলেও আজ থেকে ১৫টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি হচ্ছে। শুক্রবার (২৭ নভেম্বর) নারায়ণগঞ্জে খোলা ট্রাকে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে ওএমএস এর চাল বিক্রির কার্যক্রম পরিদর্শনে আসেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. নাসিমা আক্তার।
তিনি তল্লা এলাকায় অবস্থিত মডেল গার্মেন্ট, বিসিকে ফকির নিটওয়্যার, ফারিয়া নিটওয়্যার সহ বেশ কিছু স্পট ঘুরে দেখেন এবং তদারকি করেন।
২৭ নভেম্বর থেকে প্রতি শুক্রবার সাড়ে ৭ হাজার শ্রমিক পাচ্ছে ৩০ টাকা দরে ১০ কেজি করে চাল পাবে। একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল পাবে।
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী, তল্লা, কায়েমপুর, কাঠেরপুল, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জসহ ১৫ টি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যার মধ্যে সদর উপজেলা এলাকায় ১০টি, সোনারগাঁ উপজেলার ৩টি এবং রূপগঞ্জ উপজেলায় ২টি স্পটে ট্রাক সেলের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের মাঝে ৩০ টাকা কেজি ধরে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করছেন।
প্রতিটি ট্রাকে পাঁচ টন করে নারায়ণগঞ্জে মোট ৭৫ টন চাল বিক্রি করা হচ্ছে। শ্রমিকদের লম্বা লাইনে দাড়িয়ে ওএমএস এর চাল সংগ্রহ করতে দেখা গেছে। চালের পাশাপাশি তেল, ডাল, আটাসহ অন্যান্য নিত্যপণ্য কম মূল্যে দেয়ার দাবি শ্রমিকদের।
এসব স্পষ্ট থেকে অন্যান্য গার্মেন্টের শ্রমিকেরা এসব চাল ক্রয় করতে পারবেন বলে নিশ্চিত করেছেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
পোশাক শ্রমিকরা জানান, নিত্যপণ্যের মূল্যের উর্ধগতির কারণে ওএমএস এর চাল তাদের কিছুটা সাশ্রয় হবে। বাহির থেকে তবে ওএমএস এর মাধ্যমে চালের পাশাপাশি ডাল, তেল, আটাসহ অন্যান্য সামগ্রী দেয়া হলে তারা উপকৃত হতো।


















(48)-20261127111318.jpg)



















আপনার মতামত লিখুন :