News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার দাওয়াতি সমাবেশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৮:০৭ পিএম খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার দাওয়াতি সমাবেশ

খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচী দাওয়াত ও গণসংযোগ মাস-২০২৬ উপলক্ষে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর শুক্রবার নগরীর আলী আহমদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ, খেলাফত মজলিসের  মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, মুস্তাফিজুর রহমান মুনঈম, মুফতী আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের বন্দর থানা পূর্ব সভাপতি মুফতী আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়া, পশ্চিম শাখা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সোনারগাঁও থানা সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন আহমদ, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ প্রমুখ।