News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

ব্যবসায়ী নেতা হকারদের ইন্ধন দিচ্ছে : আশা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৭:৪৯ পিএম ব্যবসায়ী নেতা হকারদের ইন্ধন দিচ্ছে : আশা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেছেন, হকার উচ্ছেদের পর গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন জায়গায় মিটিং করছেন। কোন ব্যবসায়ী নেতা বা কোন রাজনৈতিক ব্যক্তি যারা আছে তারা দিন শেষে আপনাদের কাজে আসবে না। এদের রুখে দিতে যা যা করার দরকার আমরা করবো। আমি কাল রাতে হকারদের আমার অফিসে ডেকে বলেছি কোন বিশৃঙ্খলা করলে আমাদের ফেস করতে হবে। বিগত সময়ে সরকারি দলের বিভক্তি ছিল। একদল উঠানোর কথা বলেছে আরেকদল বসানের কথা বলেছে। কিন্তু এখন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সকল ইউনিট সংসদ সদস্য ও প্রশাসক আমরা একমত হয়েছি। নগরবাসীর জন্য ফুটপাত আমরা দখলমুক্ত করবো। আপনাদের পুনর্বাসন করা হবে। তবে সেটা কোন রাস্তায় করা হবে না। এটা যৌক্তিকভাবে হবে। ঘোলা পানিতে মাছ শিকার করবেন না। পরীক্ষা চলছে, এসময় শহরে যেন কোন বিশৃঙ্খলা না হয়।

মঙ্গলবার ২১ এপ্রিল নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

আশা আরও বলেন, আমাদের ছোট ভাই ও জুলাই যোদ্ধারা পাঁচ আগষ্টের পর থেকে হকার দখলমুক্ত ও শহরের যানজট নিয়ন্ত্রণে রাখার জন্য ওরা অক্লান্ত পরিশ্রম করছিল। গতকাল কিছু হকার তাদের ওপরে হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সিরাজউদ্দৌলা রোডে হকাররা আছে। এর ফলে নগরবাসীর মনে সন্দেহ তৈরি হচ্ছে যে উচ্ছেদের নামে নাটক হচ্ছে কীনা। অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে। মন্ডলপাড়া ব্রিজের ওখানে যারা তারা বড়লোক হকার। তারা ফুটপাত দখল করেছে। এছাড়াও নারায়ণগঞ্জ ক্লাবের সামনে যারা ফুটপাতে মালপত্র রাখে তারাও বড়লোক হকার। এদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে।