News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

চাষাঢ়ায় শহীদ মিনারে অনলাইন ২ জুয়াড়ি গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:০২ পিএম চাষাঢ়ায় শহীদ মিনারে অনলাইন ২ জুয়াড়ি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া খেলার মূল হোতা ও তার সহযোগীকে গ্রেফতার করে। ৪ মে রাতে ওই অভিযান চালায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় যে নারয়ণগঞ্জের সদর থানার বিভিন্ন এলাকায় মোবাইল ফোনের সাইবার স্পেস/অনলাইন পোট্রাল ব্যবহার করিয়া অনলাইনে জুয়া খেলা দৌরাত্ম্য বেড়েছে। নারয়ণগঞ্জের সদর থানার বিভিন্ন জায়গায় অনলাইনে জুয়া খেলায় এলাকাবাসীর জনজীবন অতিষ্ট এবং জুয়ারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় চুরি, ছিনতাইসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। উক্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় অদ্য ৪ মে রাতে র‌্যাব-১১, সিপিসি-১ এর চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন চাষাঢ়া মোড় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে অভিযান পরিচালনাকালে অনলাইনে জুয়া খেলার এজেন্ট মোঃ আবুল হাসান (২৯) ও মোঃ সাকিব হোসেনকে (২৩) অনলাইনে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করে। উক্ত অভিযান পরিচালনা শেষে এলাকাবাসি অনেক সন্তোষ প্রকাশ করে।

মোবাইল ফোনের সাইবার স্পেস/অনলাইন পোট্রাল ব্যবহার করিয়া অনলাইনে জুয়া খেলার আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত রয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।