News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:১৫ পিএম সিদ্ধিরগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী এবং ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪জন সহ মোট ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী ওই একজনের কাছ থেকে ৪২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। তার নাম সাইফুল ইসলাম রানা (২৬) সে কদমতলী কলেজপাড়া এলাকার মৃত শহিদুর ইসলাম শহিদের ছেলে।

গ্রেপ্তারকৃত বাকি ৪জন হলো রূপগঞ্জের তারাবো এলাকার মৃত আবুল হাসেম এর ছেলে মনির হোসেন ওমর(২৮), শিমরাইল উত্তর পাড়া এলাকার আবুল খায়ের এর ছেলে মো. রমজা (২৮), হিরাজিল মুক্তিনগর এলাকার মো. হাবিব এর ছেলে মো. রিয়াজ, গোদনাইর মন্ডলপাড়া আহমদ ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল ওয়াদুদ এর ছেরে সবুজ (৪৭)। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢাল সংলগ্ন রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ২টি ছুরি, ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।