নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দায়ের করা হত্যা মামলায় মো. রুবেল মিয়া (৩৫) নামে একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সাথে আরও ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত মো. রুবেল মিয়া চাঁদপুরের উত্তর মতলব থানা উত্তর পাঁচআনি এলাকার লিটন মিয়ার ছেলে। কোর্ট পুলিশ পরিশর্দক মো. আব্দুস সামাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেছেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২১ সালের ২২ জানুয়ারি রূপগঞ্জের জাঙ্গীর এলাকায় রুবেল মিয়া তার পার্শ্ববর্তীবাসিন্দা সাফিয়া বেগম নামে একজন নারীকে হত্যা করে। সাফিয়া বেগমের স্বামী মো. শাহজালাল ভূইয়া জুমআর নামাজের উদ্দেশ্য মসজিদে গেলে এসময় রুবেল মিয়া ঘরে প্রবেশ করে গলায় চুরি দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে।
তিনি আরও বলেন, সেই সাথে রুবেল মিয়া নারীর গলায় থাকা স্বর্ণের চেইন এবং কানের স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যায়। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাফিয়া বেগমের মৃত্যু হয়। পরে এই ঘটনায় তার মেয়ে ফেরদৌসী বেগম মায়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ তদন্ত করে অপরাধীকে শনাক্ত করে। একই সাথে আদালত মামলার স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন।






































আপনার মতামত লিখুন :