নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল জিপ (টয়োটা ক্লুগার) গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব-১১।
২৫ জুলাই বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রাস্তার উপর তল্লাশি চালিয়ে জিপ গাড়িসহ মাদক জব্দ করা হয়।
শনিবার রাতে র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান বিলাসবহুল একটি জীপ গাড়ীতে নিয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রাস্তার উপর অবস্থান করছে। আভিযানিক দল উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি হার্ড জীপ (টয়োটা ক্লুগার) গাড়ী থেকে নেমে ১ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে জীপ গাড়িটি তল্লাশি করে ১৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত আলামত পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।





































আপনার মতামত লিখুন :