News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

বন্দরে ২৫ দিনে শতাধিক অপরাধী গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৯:০৯ পিএম বন্দরে ২৫ দিনে শতাধিক অপরাধী গ্রেপ্তার

চলতি জুলাই মাসে গত ২৫ দিনে বিভিন্ন মামলার আসামি সহ প্রায়  শতাধিক অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাকৃতদের মধ্যে খুনি, ধর্ষক, ডাকাত, চোর, ছিনতাইকারী, প্রতারক চাঁদাবাজ ও মাদক কারবারি রয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য আসামীরা হলো শ্বাশুড়িকে নির্যাতনে পূত্রবধূ মীম গ্রেপ্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলাকারী মহানগর ছাত্রলীগের আরাফাত, ডাকাতির লুণ্ঠিত মালামা সহ ডাকাত দল, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত জুবায়ের হত্যাকান্ডের প্রধান আসামি কিশোর গ্যাং লিডার সজিব।

এছাড়াও ২৫ দিনে ইয়াবা, গাঁজা, স্কাফ সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি  মো. জালাল উদ্দিন বলেন,  গত জুন মাসের চেয়েও জুলাই মাসে  ইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। গত ২০/২৫ দিনে হত্যা মামলার আসামি, সংঘবদ্ধ ডাকাত দল, চোর, ছিনতাইকারী, মাদক সহ মাদক কারবারি  ও ওয়ারেন্টে পলাতক আসামি সহ প্রায় শতাধিক  অপরাধীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।