News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চাঁদমারী ট্যাক্সি-মাইক্রো স্ট্যান্ড উচ্ছেদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৯:২২ পিএম চাঁদমারী ট্যাক্সি-মাইক্রো স্ট্যান্ড উচ্ছেদ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী, জেলা পরিষদ এলাকাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা হতে বিকেল অবধি ওই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার সুমিত রাজা।

অভিযানের সময়ে চাঁদমারীতে মাইক্রোবাস ও ট্যাক্সিস্ট্যান্ড উচ্ছেদের সময়ে চালক ও শ্রমিকেরা বাধা দেয়। পরে তারা মিছিল করলে লিংক রোডের পূর্বপাশে কিছুক্ষণ যান চলাচল ছিল। পরে অতিরিক্ত পুলিশ, র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্ট্যান্ড উচ্ছেদ করে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়।