News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজত ইসলামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৮:৫৮ পিএম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজত ইসলামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঐতিহাসিক ডিআইটি মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা ও মহানগরীর পৃথক দুটি কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে হেফাজতভুক্ত ইসলামী দল, বিভিন্ন থানা থেকে নেওয়া তালিকা ও বড় মাদ্রাসাগুলো ও তাবলীগ জামাতের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। উভয় কমিটিতে কয়েকটি পদ খালি রাখা হয়েছে, যা পরবর্তীতে পূর্ণ করে জানিয়ে দেওয়া হবে।

জেলা কমিটিতে সভাপতি করা হয়েছে ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়ালকে। তিনি কেন্দ্রীয় কমিটিরও নায়েবে আমীর। এর আগেও জেলা কমিটির সভাপতি ছিলেন। সেই সাথে আমলাপাড়া মাদরাসার মাওলানা আব্দুল কাদেরকে জ্যেষ্ঠ সহ সভাপতি, মাদানীনগর মাদরাসার মুফতি বশিরউল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

একই সাথে যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান (সোনারগাঁ), অর্থ সম্পাদক মাওলানা খোরশেদ আলম কাসেমী এবং প্রচার সম্পাদক মুফতি শেখ শিব্বিরের নাম ঘোষণা করা হয়েছে।

এদিকে হেফাজতে ইসলামের মহানগর কমিটির সভাপতি হয়েছেন মুফতি জাকির হোসেন কাসেমী, অন্যদিকে সাধারণ সম্পাদক করা হয়েছে দেওভোগ মাদরাসার মাওলানা আব্দুর রহমানকে। এছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশীদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ ইবনে আউয়াল।

এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির, কেন্দ্রয় সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতী বশীরুল্লাহ, মহানগর সভাপতি মুফতী জাকির হুসাইন কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতী মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, জেলা সহ-সভাপতি মাওলানা মুফিজুল ইসলাম, মাওলানা উবাইদুল কাদের নদভী, সিনিয়র সহ-সেক্রেটারি মুফতি বদরুল আলম সিলেটী, সহ-সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খান, মহানগর সিনিয়র সহ-সেক্রেটারি মুফতি আব্দুল গনী সুলতানী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী কবির হোসাইন, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী মাহমুদুল হাসান কাসেমী, জেলা প্রচার সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, মহানগর প্রচার সম্পাদক মাওলানা মোস্তফা কামাল জিহাদী প্রমুখ।