News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রতিবেশী সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৯:১৯ পিএম প্রতিবেশী সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

বুধবার নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন ১২ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম বাবুর তত্ত্বাবধানে প্রতিবেশী সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবেশীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিবেশী সংগঠনের প্রতিষ্ঠাতা ও ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু বলেন, প্রতিবেশীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই আজকের এই আয়োজন। প্রতিবেশী সংগঠনের কর্মকাণ্ড বিগত তিন বছর যাবত চলমান এই সংগঠনটি বিভিন্ন সময় রমজান মাসে রোজার সামগ্রী ও ঈদের সময় ঈদ সামগ্রী ও চিকিৎসা বঞ্চিতের মধ্যে চিকিৎসার ব্যবস্থা করে থাকি সমাজে অসচ্ছল ফ্যামিলি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী দিয়ে থাকি এবং বিভিন্ন সময় সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়াতে "প্রতিবেশী" সংগঠনটি নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এলাকাবাসীর দোয়া ও সমর্থন পেলে আরও বড় পরিসরে আয়োজন করা হবে, এ সময় প্রতিবেশী সংগঠনের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।