News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

বন্দরে এসএসসি পরীক্ষার্থীদের অ্যাডভোকেট শিপলুর পানি বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৮:২৯ পিএম বন্দরে এসএসসি পরীক্ষার্থীদের অ্যাডভোকেট শিপলুর পানি বিতরণ

বন্দর ২২ নং ওয়ার্ডে অবস্থিত বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে তীব্র তাপদাহে কিছুটা স্বস্তি দিতে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। আইনজীবী ও সমাজকর্মী অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শিপলু-র পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। 

৫ মে সোমবার পরীক্ষা কেন্দ্রের সামনে এই কার্যক্রম পরিচালিত হয়।

অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শিপলু বলেন, বর্তমান তাপদাহে দীর্ঘ সময় পরীক্ষা দিয়ে এবং অভিভাবকরা বাইরে অপেক্ষা করে ক্লান্ত হয়ে পড়তে পারেন; তাই সাধ্যমতো এই আয়োজন। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকে করা একটি ছোট্ট প্রচেষ্টা।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাবেন।