News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে মালয়েশিয়া প্রবাসীর স্বর্ণ ছিনতাই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৮:২২ পিএম সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে মালয়েশিয়া প্রবাসীর স্বর্ণ ছিনতাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিবি পুলিশ পরিচয়ে মো. আব্দুল মালেক (৪৬) নামের এক মালয়েশিয়া প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার ভোর ৪টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি অংশে এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, ভুক্তভোগী প্রবাসী এয়ারপোর্ট হতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক হয়ে ফেরার পথে জালকুড়ি ফ্লাইওভারের গোড়ায় পৌঁছানো মাত্র ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাত ৭-৮ জনের সদস্য একটি গ্রুপ তার গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে সঙ্গে থাকা প্রায় আট ভরি স্বর্ণ ছিনতাইসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে যায়। 

ভুক্তভোগী প্রবাসী মো. আব্দুল মালেক জাগো নিউজকে বলেছেন, আমার মেয়ের বিয়ের জন্য মালোশিয়া থেকে ফেরার পথে গাড়ি আটকে ডিবি পরিচয় দিয়ে আমার সঙ্গে থাকা ৮ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়। আমি মামলা করার জন্য থানায় যাচ্ছে এখন। 

সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সালেকুজ্জামান বলেন, আমার সঙ্গে ভুক্তভোগীর কথা হয়েছে তারা থানার উদ্দেশ্যে রওনা করেছেন বলে জানিয়েছে। 

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেছেন, প্রবাসী থানায় আসতেছে বলে ডিউটি অফিসার জানিয়েছে। আসার পর বিস্তারিত জেনে বলা সম্ভব হবে।