News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

রশু আমানতকে নিয়ে আশার স্মৃতিচারণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ১০:৩০ পিএম রশু আমানতকে নিয়ে আশার স্মৃতিচারণ

নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রশিদুর রহমান রশু ও সাধারণ সম্পাদক ছিলেন মোহাম্মদ আমানত। তাদের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কাউসার আশা। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জ কলেজ বিশ^বিদ্যালয়ের নবগঠিত গভনিংবডির হিতৈষী সদস্য হিসেবে সদ্য দায়িত্ব পেয়েছেন আবুল কাউসার আশা।

শনিবার ১৮ জুলাই তার কার্যালয়ে কলেজের এক শিক্ষিকা ১৯৯৬ সালের মহান বিজয় দিবসে রশু ও আমানতের পাশে আশার একত্রে একটি ছবি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। ৩০ বছর আগে ছবিটি হাতে নিয়ে আশা আবেগে কেঁদে দেন।

ছবিটিতে দেখা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ কলেজের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিরাজ কুমার সাহা, সমাজকর্ম বিভাগের শিক্ষক মাহমুদা খাতুন, ইংরেজি বিভাগের শিক্ষক ফারুক আহমেদ, শরীর চর্চা বিভাগের শিক্ষক আরিফ মিহির, তৎকালীন কলেজের ভিপি আবুল কাউসার আশার ডানে বামে তৎকালীন নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রশিদুর রহমান রশু ও সাধারণ সম্পাদক ছিলেন মোহাম্মদ আমানত।

২০২৩ সালের ৩০ নভেম্বর মাসদাইর তালা ফ্যাক্টরীর সামনে সড়কে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে পড়ে মৃত্যুবরণ করেন রশু।

এর এক বছরের কম সময়ে ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার বিরোধী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোদ্ধা হিসেবে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতা মোহাম্মদ আমানত। নিহত হওয়ার ৯ দিন পর লাশ সনাক্ত করে দাফন করা আমানতকে।

তাঁর জানাজায় অন্তর্বতীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর জানাজার সময় তাঁর বন্ধু ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা আমানতের জন্য ক্ষমা চেয়ে আবেগঘন বক্তব্য দিয়েছিলেন।