News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৮:৫১ পিএম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে দিয়ে বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় “খালেদা জিয়া স্মৃতি ( অনূর্ধ্ব -১৭) ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

‎শনিবার ( ১৮ জুলাই) বিকেল সাড়ে তিনটায় শহরের ইসদাইর পৌর স্টেডিয়াম অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনের সার্বিক তত্ত্বাবধানে ও নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর আয়োজনে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

‎ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলসহ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‎ফাইনাল খেলায় বন্ধন ফুটবল কোচিং সেন্টার বনাম নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর মধ্যে টানা খেলোয়ার পরে গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইবেকার দুই দল সমান সমান গোল করে। পরবর্তীতে দুই দলকে কমিটির সাথে আলোচনা করে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

‎নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন, বিএনপির ঢাকা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব।

‎আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।

‎এছাড়াও আরও উপস্থিত ছিলেন, দেশবরেণ্য জাতীয় দলের সাবেক ফুটবলার সম্রাট হোসেন এমিলি, নারায়ণগঞ্জ ডিএফএ'র সভাপতি শহিদ হোসেন স্বপন, সাবেক কৃতি ফুটবলার মো. সুজন মিয়া, রেজাউল করিম লিটন, জাকির হোসেনসহ অসংখ্য জাতীয় দলের খেলোয়াড়বৃন্দ।

‎উল্লেখ্য টুর্নামেন্টে প্রথম ও দ্বিতীয় বিভাগের ১৬টি দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।