খানপুর ৩০০ শয্যা ও ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল দুটিতে সেবা নিতে আসা রোগীদের নানা অভিযোগের কথা স্বীকার করে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, দুটি হাসপাতাল নিয়ে যেসব অভিযোগ রয়েছে সেগুলো কমিয়ে এনে সহনীয় পর্যায় আনা হবে।
তিনি বলেন, হাসপাতালে দুটি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে চলার জন্য প্রতি মাসে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে দেখাশোনা করা হবে। আজকে আমরা দুটি হাসপাতালেই মিটিং করে পরিদর্শন করেছি। কমিটিতে ডিসি, এসপি, সিটি প্রশাসক, সিভিল সার্জন সবাই রয়েছেন। আমরা চেষ্টা করবো জনগণের চাহিদা মোতাবেক আরো সুচারু ভাবে হাসপাতাল দুটি পরিচালনার ব্যবস্থা করবো। আমরা জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা রয়েছি আশা করছি ধীরে ধীরে অভিযোগ গুলো কমিয়ে সন্তোষ্টির পর্যায় নিয়ে আসতে পারবো।
খানপুর ৩০০ শয্যা ও ১০০ শয্যা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা থেকে গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন।
উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মুক্তিযোদ্ধা কমান্ডার নূর আলম সহ কমিটির অন্যান্য সদস্যরা।








































আপনার মতামত লিখুন :