দেশে পিরানহা মাছের উৎপাদন, আমদানি, ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এটি একটি মাংসাশী ও রাক্ষুসে স্বভাবের বিদেশি মাছ হিসেবে পরিচিত। নিষিদ্ধ পিরানহা মাছ এখন প্রকাশ্যে বিক্রি হচ্ছে শহরের সবচেয়ে বড় মাছের বাজার ৫নং ঘাটে। কম দামে তাজা মাছ বলে বিক্রি করছেন অসাধু আড়ৎদার ও বিক্রেতারা। যার কারণে দেশীয় মাছ ও জলজ পরিবেশের জন্য এটি মারাত্মক হুমকি দিক ঠেলে দিচ্ছে পাইকারীরা ব্যবসায়ীরা। বৃহস্পতিবার এমন অভিযোগে ৫নং মাছ ঘাটে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় বাবু আড়ৎদারকে সর্তক ও বিক্রেতাকে অর্থদন্ড দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জের মৎস্য কর্মকর্তা সূত্রে জানা গেছে, নিষিদ্ধ মাছ বাজারে বিক্রি করা যাবে না ইতোমধ্যে বাজার কমিটিকে অবগত করা হয়েছে। একই সাথে যারা এই অসাধু ব্যবসায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছিলো। কিন্তু কিছু আড়ৎদার লাল মাছ আখ্যা দিয়ে প্রকাশ্যে পিরানহা মাছ বিক্রি করছেন। যার কারণে স্বল্প রোজগার বিক্রেতারা বেশি লাভের আশায় প্রকাশ্যে মাছ বিক্রি করছে। এই মাছ অনেক ক্ষতিকারক।
জানা গেছে, পিরানহা মাছে এমন কিছু উপাদান আছে যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অসাধু ব্যবসায়ীরা অনেক সময় পিরানহা মাছকে দেখতে প্রায় একই রকম হওয়ায় 'লাল চান্দা' নামে সাধারণ ক্রেতাদের কাছে গোপনে বিক্রি করে থাকে। নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করা বা কেনা আইনত দ-নীয় অপরাধ। ভ্রাম্যমাণ আদালত প্রায়ই দেশের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এই মাছ জব্দ করেন এবং জড়িত ব্যবসায়ীদের মোটা অঙ্কের জরিমানা বা কারাদ- দিয়ে থাকে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার শহরের সবচেয়ে বড় মাছ বাজার ৫নং মাছ ঘাট বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে এক মাছ বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে ১০ কেজির বেশি পিরানহা মাছ জব্দ করা হয়। দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর। আটক ব্যক্তি হলেন মোহাম্মদ হেলাল। ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা অর্থদ- অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। একই সঙ্গে বাজারের বাবু আড়তদারের ম্যানেজারকে সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, জব্দ করা পিরানহা মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।




































আপনার মতামত লিখুন :