News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

বন্দরে চুরি শ্রমিকদল নেতা বাবুল গাজী গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ১০:০৫ পিএম বন্দরে চুরি শ্রমিকদল নেতা বাবুল গাজী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ বন্দরে নিউজিল্যান্ড প্রবাসী বাড়ীতে  চুরি ঘটনায় ভাঙ্গারী ব্যবসায়ী ও  ২২ নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল গাজীকে (৪৯) গ্রেপ্তার করেছে  পুলিশ।

ওই সময় পুলিশ ধৃত শ্রমিক দলের নেতার  ভাঙ্গারি দোকানে তল্লাশি চালিয়ে  চুরি হওয়া রেফ্রিজারেটর ও ভাঙ্গা টেলিভিশন উদ্ধার করতে সক্ষম হয়।

বুধবার (২২ জুলাই) রাত ২টায় বন্দর রেললাইন ও হাফেজিবাগ এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত মালামাল উদ্ধারসহ ওই ভাঙ্গারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ ।

ধৃত বাবুল গাজী নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন ২২ নং ওয়ার্ড বন্দর হাফেজিবাগ এলাকার মৃত হারুন গাজী ছেলে। ধৃতকে উল্লেখিত মামলায় বুধবার (২২ জুলাই)  দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

মামলার বাদী গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন  জানান, আমার বোন সাদিয়া আক্তার ও বোন জামাতা রাজিবুল আলম নিউজিল্যান্ডে বসবাস করায় হাজীপুর এলাকায় আমাদের চারতলা ভবনের দেখাশোনার দায়িত্ব আমি পালন করে আসছি।

গত ১৯ জুলাই রাতে  ভবনের একটি ফ্ল্যাটের তালা কেটে প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী চুরি করা হয়।

এ ঘটনায় ২০ জুলাই সকালেই ভাড়াটিয়া রফিক ও লাবনী আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ২২ জুলাই দিবাগত রাত ২টায় হাফেজীবাগ ও বন্দর রেললাইন এলাকায় ভাঙ্গারী ব্যবসায়ী তথা শ্রমিকদল নেতা বাবুল গাজীর দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া রেফ্রিজারেটর ও ভাঙা টেলিভিশন উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশ ভাঙ্গারী ব্যবসায়ী ও শ্রমিকদল নেতা  বাবুল গাজীকে গ্রেপ্তার করে।

বন্দর থানার এস আই মেহেদী হাসান জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরি হওয়া মালামাল বাবুল গাজীর কাছে বিক্রি করার তথ্য দিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।উদ্ধার হওয়া মালামাল জব্দ করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।