নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, নারায়ণগঞ্জ শহরের দুটি সরকারী কলেজ রয়েছে সেই কলেজগুলো মাঝে নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয়। দুই সরকারি কলেজের সাথে নারায়ণগঞ্জ কলেজকে প্রতিযোগিতা মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে কোন রাজনীতি প্রভাব থাকতে পারবে না। কোন রাজনীতি করতে পারবেন না, শিক্ষার্থীদের মান উন্নয়নে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।
বৃহস্পতিবার ২২ জুলাই বিকালে নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয় ২০২৬-২০২৮ মেয়াদের গভর্নিংবডি কমিটির সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয় গভর্নিংবডি কমিটির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যোৎসাহী সদস্য মো. মাহবুবুল আলম, রহিমা শরীফ মায়া ও রফিকুল ইসলাম, দাতা সদস্য প্রবীর কুমার সাহা, হিতৈষী সদস্য আবুল কাউসার আশা, অভিভাবক প্রতিনিধি অধ্যাপক আবুল কালাম, মো. ইসমাইল হোসেন শেখ ও আমিনুর রহমান মিঠু, শিক্ষক প্রতিনিধি মাহমুদা খাতুন, ড. সাবিত্রী রাণী দত্ত ও ফুয়াদ হাসান এবং সদস্য সচিব ও কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল হক রুমন রেজা।


































আপনার মতামত লিখুন :