নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড পাইনাদী কবরস্থান সংলগ্ন এলাকার বাসিন্দা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের অন্যতম সহযোগী মো. মনির হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে।
মনিরের ছোটভাই ভুক্তভোগী মাহাবুব হোসেন মানিক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জে তার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহবুব হোসেন মানিক জানান, তিনি বর্তমানে নাসিক ১নং ওয়ার্ডস্থ সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার স্থায়ী বাসিন্দা। দীর্ঘ প্রায় ১৮ বছর যাবৎ বড়ভাই মনিররে সঙ্গে পারিবারিকভাবে জমি জমা সংক্রান্ত বিরোধের কারণে তাদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে।
তিনি জানান, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে একটি চাঁদাবাজি ও অপহরণের মামলা দায়ের হয়। পরে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলাটি খারিজ হয়ে গেলে পুনরায় মাদারীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে একজন প্রতারক মহিলাকে দিয়ে মিথ্যা কাবিননামা বানিয়ে আমার বিরুদ্ধে একটি যৌতুকবিরোধী মামলা দায়ের করেন। পুলিশের সঠিক তদন্তে দায়েরকৃত মামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত আমাকে ওই মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।
সালে ক্রয় সূত্রে মালিক একটি জমি তার ভুয়া স্ত্রী উম্মে সালমাকে দিয়ে একটি হেবা নামা জাল দলিল তৈরি করে উক্ত জমি যবর দখলের চেষ্টা করলে, ভুক্তভোগী মানিক আদালতে ভুয়া দলিলটি বাতিলের জন্য একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত দলিল বাতিলের মামলায় বিবাদী মনির আদালতের ধার্যকৃত কোন তারিখেই হাজির না থাকা এবং সঠিক সাক্ষ্য প্রমাণ হাজির না করার কারণে বর্তমানে মামলাটি চলমান রয়েছে।
এমতাবস্থায় মনির হোসেন আমার বিরুদ্ধে সকল প্রকার হামলা মামলা ও ষড়যন্ত্র করেও সফল না হওয়ায় বর্তমানে বিএনপি'র কিছু নামধারী নেতাকর্মীদের দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হুমকি ও উক্ত মামলা প্রত্যাহার সহ আপস মীমাংসা না-করলে স্বপরিবারে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে যাচ্ছেন।
বিভিন্ন নেতাকর্মীদের হুমকি হতে মুক্তি পেতে উল্লেখিত অভিযোগগুলো সঠিক তদন্ত সাপেক্ষে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।


































আপনার মতামত লিখুন :