নগরীর ফুটপাত অবৈধ হকার মুক্ত রাখতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে প্রতিদিন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়ে থাকে। একজন উচ্ছেদ কর্মকর্তার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক উচ্ছেদ কর্মী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকেন। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক গুলোতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়ে থাকে। উচ্ছেদে হকারদের পন্য জব্দ না করা হলেও তাদের দোকান বসানোর সরঞ্জাম জব্দ করে সিটি কর্পোরেশনে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে ওই সকল মালামাল ফেরতে দেওয়া হয়ে থাকে।
তবে এসব অভিযান কোনো কাজেই আসছেনা। সাময়িকভাবে এসব অভিযানে ফুটপাত কিছু সময়ের ফাঁকা হলেও অভিযানের সময় শেষ হয়ে গেলে আবারো ফুটপাতে দ্বিগুন পরিমানে হকার বসে ফুটপাত সহ রাস্তা দখল করে নিচ্ছে। সিটি কর্পোরেশনের অভিযানের সময়সীমা পাড় হলেই নগরীর ফুটপাতের চিত্র পাল্টে যাচ্ছে। সন্ধ্যার পর নগরীর বঙ্গবন্ধু সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ছে।
ফুটপাতে চলাচলকারী পথচারীরা জানান, হকার উচ্ছেদে সিটি কর্পোরেশনকে আরো কঠোর ভূমিকায় অবর্তীন হতে হবে। যেসকল হকাদের মালামাল জব্দ করা হয় তাদেরকে যদি জরিমানা অথবা শাস্তির আওতায় আনার বিধান করা হয় তাহলে হয়তো হকারদের এই দৌরত্ম কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অন্যথায় এসব অভিযান শুধুমাত্র লোক দেখানো বলেই মনে হবে। যদি ফুটপাত ও রাস্তা দখলকারীদের শাস্তি অথবা জরিমানার আওতায় না আনায় তাহলে নগরবাসীর ট্যাক্সের টাকায় অভিযানে যেসব যানবাহন এবং কর্মীদের ব্যবহার করা হচ্ছে তার পুরোটাই বৃথা। এসবের কোন মানে হয়না।


































আপনার মতামত লিখুন :