News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ১১


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৯:৪৫ পিএম সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ১১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই মাদক কারবারির কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা শাখা ছাত্রলীগের ১ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মো. জুবায়েদ (২৮)।

‎পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে দুইজন মাদক মামলার আসামি, দুইজন চুরি মামলার আসামি, একজন বৈষম্যবিরোধী মামলার আসামি এবং সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত ছয়জন রয়েছেন। মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারির কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

‎‎গ্রেপ্তার অন্যরা হলেন মোতালেব, মামুন গাজী, ইসলাম, রাশেদ খান, আসুরা বেগম, ফাহিম, দেলোয়ার হোসেন, নাহিদ হোসেন, ইসমাঈল হোসেন ও আল আমিন।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।