নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার্থী এক তরুণকে গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম ওয়ালিদ হোসেন সাব্বির (১৯)।
বৃহস্পতিবার ২৩ জুলাই ভোরে কাচঁপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন এলাকার তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাব্বির কাচঁপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আব্দুল বাতেন এর ছেলে। সাব্বিরের বড় ভাই রাহাত হোসেন অন্তর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। তবে গ্রেপ্তার হওয়া সাব্বিরের কোন দলের রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল বলে জানিয়েছেন তার পরিবার।
তার পরিবারের দাবি, সাব্বিরের বাবা এবং বড় ভাই যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও সাব্বিরের কোন দলের সাথে সম্পৃক্ততা ছিলো না। গণঅভ্যুত্থানের পর উদ্ভুত পরিস্থিতির কারণে সাব্বিরের বাবা এবং বড় ভাই দেশ ত্যাগ করেছেন। আর সাব্বির তার মায়ের সাথে সোনারগাঁয়ে বাড়িতেই থাকতেন।
সোনারগাঁ থানার ওসি সারোয়ার হোসেন বলছেন, সোনারগাঁয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতেই ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে।
সাব্বিরকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


































আপনার মতামত লিখুন :