নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে অবগত না করে হকার পুনর্বাসন স্থানের কার্যক্রম উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার ৪ আগস্ট সকালে উকিলপাড়া থেকে চাষাঢ়া পর্যন্ত রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান করেন রেলওয়ে কর্তৃপক্ষ।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের প্রকল্প পরিচালক সেলিম রওফ। তিনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হকারদের পুনর্বসানের জন্য তৈরি করা ইটের সিলিং ভেকু দিয়ে উপড়ে ফেলে এবং বাঁশ দিয়ে তৈরি নিরাপত্তা বেষ্টনি ভেঙে ফেলে।
উচ্ছেদের খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে ছুটে আসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
তিনি ক্ষুব্ধ হয়ে প্রকল্প পরিচালক সেলিম রওফকে বলতে শোনা গেছে, আমি ভদ্র মানুষ বলে আপনাদের প্রতিহত করি নাই। এখন কিন্তু আমি হাজার হাজার মানুষ নিয়ে আপনাদের দৌড়ানি দিয়া দিমু। কথা নাই বার্তা নাই এসে ভেঙে ফেললেন কেন? আপনারা যখন ডাবল লাইন বসাবেন তখন করবেন। এখানে শুধু ইট বাসানো হয়েছিলো। একটি জনস্বার্থের কাজের জন্য। আশেপাশের একটি বিল্ডিং কি ভেঙেছেন? আওয়ামী লীগের লোকজন এখনো রেলওয়ের জমি দখল করে মার্কেট বানিয়ে ব্যবসা করছে সেগুলো কি ভাঙছেন? সেগুলো না করে আপনার জনস্বার্থের একটি কাজে জিনিস ভেঙে দিলেন। আমরাও তো একটি সরকারি সংস্থা। আপনারা এসে আমার সাথে কথা বলবেন পরামর্শ করবেন। আমরা আপনাদের এই জায়গা থেকে আবর্জনা পরিস্কার করেছি। দখলমুক্ত করেছি। সরকারি টাকাতেই করেছি। এই জায়গা তো আপনাদেরই থাকবে। জায়গাটা ফরওয়ার্ড থাকতে তো আপনাদেরই লাভ। আর এটা থাকলে আপনাদের জায়গা আর বেদখল হবেনা। যেসব জিনিস আপনাদের কাজে সমস্যা হচ্ছে পাকঘর সহ অন্যান্য স্থাপনা সেগুলো ভাঙেন। আমরা আপনাদের সহযোগিতা করবো। কিন্তু আমরা ইট বিছাবো সেগুলো ভাঙবেন না। আমরা যে ইট বিছাবো সেগুলো পরে আপনাদেরই থাকবে। যেদিন আপনাদের এই জায়গার প্রয়োজন হবে, আমার সাথে কথা বলবেন আমরা এই জায়গা ছেড়ে দিবো। রেলওয়ের প্রকল্প হোক এটা আমরাও চাই। রেলমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। এটা হতে কত সময় লাগবে আমার জানা আছে। যখন এটা আপনাদের প্রয়োজন হবে সেদিন আমরা আমি নিজে থেকে এই জমি ছেড়ে দিবো।



































আপনার মতামত লিখুন :