News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

ম‌তিন চৌধুরীর মৃত্যুবা‌র্ষিকী‌ গিয়াসউদ্দি‌নের দোয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ০৯:৩৯ পিএম ম‌তিন চৌধুরীর মৃত্যুবা‌র্ষিকী‌ গিয়াসউদ্দি‌নের দোয়া

সাবেক স্বরাষ্ট্র, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আস‌নের সা‌বেক এম‌পি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের উদ্যো‌গে দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

‎মঙ্গলবার (৪ আগষ্ট) সি‌দ্ধিরগঞ্জের ৬নং ওয়া‌র্ডের ওমরপুর শাহী জামে মসজিদে বাদ আসর এ দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

‎দোয়া মাহ‌ফি‌লে রাজনৈতিক নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় মরহুম আব্দুল মতিন চৌধুরীর রু‌হের মাগ‌ফিরাত কামনা সহ জুলাই বিপ্লবের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

‎ আব্দুল মতিন চৌধুরী ২০১২ সালের ৪ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি চারবার নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের স্বরাষ্ট্র, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।