News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে তৈমূরের সম্মাননা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ০৯:৪২ পিএম ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে তৈমূরের সম্মাননা

১০৫ নং বেগম রোকেয়া খন্দকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ২০২৫ সালে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হাফসা বিনতে নূরকে সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সিনিয়র অ্যাডভোকেট ড. তৈমূর আলম খন্দকারের পক্ষ থেকে এই সম্মাননা উপহার প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন মুসলিম একাডেমীর নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক মো. নূরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক মো. আব্দুল হালিম, সাবেক প্রধান শিক্ষক একেএম খুরশীদ আলম, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোকবুল হোসেন সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।