নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসার ১৫ শতাংশ জমি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর দখল থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের মাধ্যমে সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গোলাম দস্তগীর গাজী ২০০৮ সাল থেকে নারায়ণগঞ্জ আসনে ২০২৪ পর্যন্ত এমপি ও মন্ত্রী ছিলেন। আর মন্ত্রী থাকাকালীন সময় গাজী অটো টায়ার কারখানা স্থাপন করেন। হাজী মনিরুদ্দিন বেপারী একটি মাদ্রাসা করার জন্য ১৫ শতাংশ জমি ওয়াকফা করেন।
গোলাম দস্তগীর গাজী মাদাসার ওয়াকফাকৃত ১৫ শতাংশ জমি দখল করে কারখানা স্থাপন করেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পরও সেই জমিটি গাজী টায়ার কারখানা এখনো জায়গা দখল করে রেখেছে। আর তাই প্রধানমন্ত্রী তারকে রহমানের কাছে জমিটি দখলমুক্ত করার দাবি জানিয়েছে এলাকাবাসী।










































আপনার মতামত লিখুন :