News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

সরকারি গাড়িচালক সমিতির ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ০৯:৫৫ পিএম সরকারি গাড়িচালক সমিতির ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির নারায়ণগঞ্জ জেলা কমিটি।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ’ কর্মসূচিকে সমর্থন জানিয়ে ৪, ৫ ও ৬ আগস্ট জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে মোট ৬০০টি ফলজ বৃক্ষ রোপণের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির উদ্বোধনী দিনে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান।

এ সময় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক  মো. মামুন মাহমুদ বলেন, “প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে যারা নারায়ণগঞ্জজুড়ে ৬০০টি গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন এজন্য তাদের ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল এখানে গাছ লাগানো অত্যন্ত জরুরী। শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে।”

বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. মুকবিল হোসেন বলেন, “প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগের ধারাবাহিকতায় আমরা সারা নারায়ণগঞ্জে ৬০০টি ফলজ বৃক্ষ রোপণ করবো এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলো সংরক্ষণ করবো।”

এসময় সমিতির সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জলিল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউল আলমসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।