প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে নদী দূষণকারী শিল্প প্রতিষ্ঠানসমহূ বিরুদ্ধে পরিদর্শন ও নমুনা সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ. এইচ. এম রাসেদের নেতৃত্বে পরিদর্শন করা হয় এবং তাদের নির্গত তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়।
নমুনা সংগ্রহ করা প্রতিষ্ঠানগুলো হলো ফতুল্লার নয়ামাটি এলাকার ইউরোটেক্স নীটওয়্যার লিমিটেড, কর্ণফুলী টেক্সটাইল মিল, ফতুল্লা সস্তাপুর এলাকার ঢাকা টেক্সটাইল মিলস, কাঠেরপুর এলাকার এম এম ডাইং, মেসার্স শাকিল টেক্সটাইল মিল ও কুতুবপুর এলাকার আই এফ এস টেক্সওয়্যার।
সংগৃহীত তরল বর্জ্যের নমুনাসমূহ পরীক্ষার জন্য পরিবেশ অধিদপ্তরের পরীক্ষাগারে, ঢাকা প্রেরণ করা হবে। পরীক্ষার ফলাফলে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত পরিবেশ আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক নদী দূষণ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এ ধরনের পরিদর্শন ও নজরদারি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে ও অব্যাহত থাকবে বলে জানানো হয়।






































আপনার মতামত লিখুন :