News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

এমপি আব্দুল্লাহ আল আমিনের সাথে যুবশক্তির কমিটির সাক্ষাৎ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ০৯:৫২ পিএম এমপি আব্দুল্লাহ আল আমিনের সাথে যুবশক্তির কমিটির সাক্ষাৎ

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৪ আগস্ট) এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

জেলা যুবশক্তির আহ্বায়ক মোঃ জাহিদুল হক বাঁধন, সদস্য সচিব ইমন মালুম ও মূখ্য সংগঠক নূর জামাল হাসানের সাথে সংগঠনটির জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সাক্ষাতে অংশ নেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাছের উদ্দিন, সিনিয়র সংগঠক মিনহাজুল আবেদীন বাবলু, দপ্তর সম্পাদক মো. পিয়ালসহ জেলা কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জারিফ অনন্ত।

সাক্ষাৎকালে জেলা যুবশক্তির নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা নারায়ণগঞ্জে যুবসমাজের উন্নয়ন, সামাজিক কর্মকা-ে যুবশক্তির ভূমিকা এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।