শহরের আল্লামা ইকবাল রোডে অবস্থিত টিএনটি কলোনির ভেতরে মাদক স্পট পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের প্রশাসন ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা।
পরিদর্শন শেষে উক্ত স্থানে মাদক সেবনের পরিত্যক্ত ভবন গুলো দ্রুত ভেঙে দিয়ে সেখানে খেলার মাঠ সহ জায়গাটি ব্যাপক উন্নয়নের আশ্বাস প্রদান করেছেন। সেই সাথে উক্ত স্থানটি ঢাকার বিকেএসপি এর মত একটি খেলাধুলা ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের জন্য সরকারের কাছে প্রস্তাবনা পাঠানোর আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তার এমন আশ্বাসের সাথে একমত পোষন করেছেন।
মঙ্গলবার ৪ আগস্ট বেলা ১২টায় গলাচিপা এলাকার সামাজিক সংগঠন নাগরিক শক্তির আহ্বানে সাড়া দিয়ে উক্ত স্থানটি পরিদর্শন করেন সরকারি কর্মকর্তারা।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহম্মেদ সহ নারায়ণগঞ্জ সদর থানা ও ফতুল্লার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ নাগরিক শক্তির নেতৃবৃন্দরা।
এ সময় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গলাচিপার মানুষ মাদকের বিরুদ্ধে যেভাবে এগিয়ে এসেছে আমাদের পক্ষ থেকেও আমরা ঘোষণা দিতে চাইযে এই গলাচিপা অবশ্যই মাদকমুক্ত হবে এবং আমরা সেটা করবো।
জেলা প্রশাসক রায়হান কবির বলেন, গলাচিপাবাসী যেভাবে মাদকের বিরুদ্ধে এগিয়ে এসেছে সারাদেশে এটাই হয়তো প্রথম। তাদেরকে দেখে নারায়ণগঞ্জের অন্যান্য মহল্লার মানুষও এগিয়ে আসছে। গলাচিপাকে আমরা একটি মডেল পাইলট প্রকল্পের রূপ দিবো।



































আপনার মতামত লিখুন :