News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

ফ্রিতে গৃহস্থলির ময়লা অপসারণের ব্যবস্থায় ৩৫ হাজার ডাস্টবিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ১০:২১ পিএম ফ্রিতে গৃহস্থলির ময়লা অপসারণের ব্যবস্থায় ৩৫ হাজার ডাস্টবিন

নগরবাসীকে গৃহস্থালির বর্জ্য ব্যবস্থাপনার দুর্ভোগ থেকে মুক্তি দিতে প্রতিটি মহল্লায় বাড়ি বাড়ি ডাস্টবিনের ব্যবস্থা করবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। তিনতলা ভবন থেকে শুরু করে এর ঊর্ধে ভবনগুলোতে একটি করে বিশাল আকারের ডাস্টবিন দেওয়া হবে। যেখানে অত্যন্ত দুইদিনের ময়লা জমা রাখা যায় এবং ময়লা দুর্গন্ধ না ছড়ায় এমন উন্নত মানের ডাস্টবিন সরবরাহ করা হবে। প্রতিদিন সকালে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এসে সেই ময়লা প্রতি বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এতে করে বর্তমানে ময়লা নেওয়া নিয়ে যে ঝামেলা হচ্ছে যে ১০০ টাকা করে তারা নিতে চায়না। তখন আর এই ঝামেলা থাকবে না। ফ্রিতেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই গৃহস্থলির ময়লা অপসারণের ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে নগরীর আল্লামা ইকবাল রোডের (কলেজ রোড) টিএন্ডটি কলোনীর সরকারি পরিত্যক্ত জমি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা পরিকল্পনা করছি গলাচিপা এলাকাকে একটি পাইলট প্রকল্প হিসেবে নিয়েছি এবং আপনাদেরকে একটি অফিসও দেওয়া হয়েছে। সুতরাং আপনাদেরকে একটি দায়িত্ব দিতে চাই। তিনতলা ভবন থেকে যেসব বাড়ি রয়েছে, সেগুলোর একটি তালিকা তৈরি করবেন। এবং আমরা ২৪০ মিটারের একটি করে ময়লার বিন দেব। যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে নগরী। পুরো সিটি কর্পোরেশন এলাকায় ৩৫ হাজার বিন দেবো। যদি দিতে পারি তাহলে আপনারা ফ্রিতেই আপনাদের গৃহস্থালির ময়লা অপসারণ করতে পারবেন। ফলে এখন ময়লা অপসারণের জন্য ১০০ টাকা করে নিতে চায়না সেই ঝামেলা আর থাকবে না।

শিশু-কিশোরদের খেলাধুলায় উদ্ধুদ্ধ করতে উদ্যোগে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সারাদেশে বিকেএসপির মতো ১০টি জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। সেখানে মাঠের পাশাপাশি শিক্ষার্থীদের বাসস্থান, বিভিন্ন লেখার সরঞ্জাম ও সব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। সুতরাং আমরা চেষ্টা করব, এখানে যেহেতু পাঁচ একর জমি রয়েছে, এটিকে ক্রীড়া প্রতিষ্ঠানে পরিণত করার জন্য। তবে এটি নিশ্চিত নয়, আমরা প্রস্তাব করবো।

সাখাওয়াত বলেন, এ ধরনের প্রতিষ্ঠান ওই গ্রাম এলাকায় করে রাখলে চলবে না। অতীতের অভিজ্ঞতা বলে, দেশে যত জাতীয় খেলোয়াড় তৈরি হয়েছে, সব শহর থেকে উঠে এসেছে। সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার থেকে হয়নি। এই শহর থেকে হয়েছে। সুতরাং এই উদ্যোগ শহরকেন্দ্রিক হলে আগামী দিনে আবারও জাতীয় পর্যায়ে অজস্র খেলোয়াড় তৈরি হবে।