News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থান ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ০৯:২১ পিএম জুলাই গণঅভ্যুত্থান ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষ্যে ও শহীদদের স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর চাষাঢ়া শহীদ মিনারে বিকাল ৩টায় সমাবেশ ও গণ-মিছিল আয়োজন করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্ব সমাবেশ ও গণ-মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের মুহতারাম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম।

তাছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর জুলাই আন্দোলনের ফটো এক্সিবিশন ও ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করেছে।