News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৯:৪৯ পিএম মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের মার্চেন্ট ওয়ার্কার্স (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপরে বিদ্যালয় মাঠে এই মতবিনিময় আয়োজন করা হয়।

সভায় শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকাসক্তি ও মাদক গ্রহণের মতো ক্ষতিকর প্রবণতা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব, অনলাইন কার্যক্রম ও দৈনন্দিন আচরণের প্রতি অভিভাবকদের নিয়মিত নজরদারি রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব আলীনূর খান, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে।