News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

এনসিপির রাজনৈতিক পর্ষদে এমপি আল আমিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৭:২৯ পিএম এনসিপির রাজনৈতিক পর্ষদে এমপি আল আমিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদে স্থান পেয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি ও দলটির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন। একই সাথে এই রাজনৈতিক পর্ষদে স্থান পেয়েছেন আরেক এমপি আতিক মুজাহিদ।

মঙ্গলবার রাতে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমতিক্রমে উভয়কে রাজনৈতিক পর্ষদে যুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

দলীয় সূত্রে জানা যায়, এনসিপি গঠিত হবার পর ১০ জনকে নিয়ে প্রথম রাজনৈতিক পর্ষদ গঠিত হয়। সেই পর্ষদের সদস্যরা হলেন, আহবায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

এর মধ্যে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম জারা দল থেকে পদত্যাগ করেছেন। রাজনৈতিক দল গঠনের এক বছর পর এই পর্ষদে যুক্ত হয়েছেন আবদুল্লাহ আল আমিন ও আতিক মুজাহিদ।