News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

রূপগঞ্জকে উন্নত জনপদ হিসেবে গড়ে তুলবো : দিপু ভূইয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৭:৪০ পিএম রূপগঞ্জকে উন্নত জনপদ হিসেবে গড়ে তুলবো : দিপু ভূইয়া

রুপগঞ্জের তারাবো পৌরসভার মসজিদ, মাদরাসা, এতিমখানা, পূজা ম-প ও বিভিন্ন সামাজিক সংগঠনের জন্য ১ কোটি টাকা অনুদান চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গোলাকান্দাইল এলাকার বাসভবনে তারাবো পৌরবাসীর মাঝে চেক হস্তান্তর করেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপনসহ অনেকে।

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জবাসীর জন্য কাজ করতেই ১৭ বছর অত্যাচার-নির্যাতন সহ্য করেছি। লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং রূপগঞ্জকে একটি স্বপ্নের, উন্নত রূপগঞ্জ হিসেবে গড়ে তোলা। তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন, আর আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তার দিক নির্দেশনায় রূপগঞ্জকে দেশের অন্যতম উন্নত এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।