News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

যথাসময়ে কৃষকদের নির্ধারিত সার পৌঁছে দিতে নির্দেশনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৯:২৫ পিএম যথাসময়ে কৃষকদের নির্ধারিত সার পৌঁছে দিতে নির্দেশনা

নারায়ণগঞ্জ জেলার নদীবন্দরসমূহে পরিবহনকৃত ও বিতরণকৃত সারের সুষ্ঠু ব্যবস্থাপনা, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্যে সার ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ৯ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির।
এসময় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সার পরিবহন ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় নদীবন্দরসমূহে সার পরিবহন ও বিতরণের ক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিতকরণ, সারের যথাযথ সংরক্ষণ ও সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা বজায় রাখা এবং কৃষকদের জন্য নির্ধারিত সার যথাসময়ে ও সঠিকভাবে পৌঁছানো নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।