বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহিলাদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টম্বর) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জ মহানগর মহিলাদলের সভাপতি দিলারা মাসুদ ময়নার সভাপতিত্বে উপস্থাপনায় ছিলেন মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, তারেক রহমানের পদক্ষেপের কথাগুলো নারীদের মধ্যে তুলে ধরবেন। আমাদের থেকে আপনারা ভালোভাবে নারীদের কাছে উপস্থাপন করতে পারবেন। নারায়ণগঞ্জ মহানগর মহিলাদলকে ধন্যবাদ জানাই তারা একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমাকে দাওয়াত করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের কার্যক্রমে আমি জড়িয়ে থাকবো।
তিনি আরও বলেন, মহিলাদল কখনও কোনো অন্যায়ের সাথে যুক্ত হয় না। মহিলাদেরকে খেয়াল রাখতে হবে তাদের সন্তানরা যেন সরকার বিরোধী কিংবা রাষ্টবিরোধী কার্যক্রমের সাথে যুক্ত না হয়। মহিলাদলের উত্তরাত্তর সফলতা কামনা করছি।
এদিকে এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নারায়ণগঞ্জ মহানগর মহিলাদলের আওতাধীন ৫ সদস্য বিশিষ্ট তিনটি থানা কমিটি ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ থানা মহিলাদলের কমিটিতে আহ্বায়ক খোরশেদা আলম লিপি খন্দকার, যুগ্ম আহ্বায়ক পপি হোসাইন, সদস্য সচিব সালমা আক্তার, সদস্য রিজিয়া সুলতানা ও ডালিয়া আশরাফ।
বন্দর থানা মহিলা দলের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক নাজমা বেগম, যুগ্ম আহ্বায়ক আয়শা আক্তার, সদস্য সচিব লিপি আক্তার, সদস্য ফাতেমা রিয়াদ ও শারমিন আক্তার। সিদ্ধিরগঞ্জ থানা মহিলাদলের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক রাবেয়া সিরাজ, যুগ্ম আহ্বায়ক লুৎফা বেগম, সদস্য সচিব দীপালী আক্তার, সদস্য পারভীন রেজা ও তাহমিনা।


































আপনার মতামত লিখুন :