‘আমার মা শাহানা খানম চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সহ সভাপতি। তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত বিএনপির রাজনীতি সাথে ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে ‘মা’ কে হারিয়েছি। মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী গেলো আজ। এই দিনে মাকে দেখতাম অনেক ব্যস্ত সময় কাটাতে। নেতা-নেত্রী ও তৃণমূল কর্মীদের নিয়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতেন। আজ মা না থাকলেও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বিএনপিতে সম্পৃক্ত আছি থাকবো বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল।
এটিএম কামাল বিগত আওয়ামীলীগ সরকার আমলে পুলিশের নির্যাতনে শিকার হয়ে শরীর চোখ ও মাথায় আঘাত নিয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসায় রয়েছেন। একই সাথে অসুস্থ স্ত্রীকে নিয়ে প্রবাসে জীবন কাটছেন এটিএম কামালের।
তিনি আরও বলেছেন, দলের দুঃসময়ে রাজপথে ছিলাম। দীর্ঘ সময় কারাগারে বন্দি ছিলাম। দলের কর্মসূচী পালন করার লক্ষ্যে গ্রেপ্তার এড়াতে বাসে, ট্রাকে হোটেলে ঘুমাতে হয়েছিলো। বিএনপি রাজপথে মিছিল মিটিং বন্ধ করতে একমাত্র ছেলে ধরে নিয়ে গিয়ে ছিলো পুলিশ।
উল্লেখ্য, ২০২২ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। ২০২৫ সালের ২৫ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে এটিএম কামালের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।


































আপনার মতামত লিখুন :