News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

নারী নেত্রীদের নিয়ে মোনাজাত ধরলেন সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৭:৫৫ পিএম নারী নেত্রীদের নিয়ে মোনাজাত ধরলেন সাখাওয়াত

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মহিলাদলের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

শতাধিক নারীদের নিয়ে মোনাজাতে তিনি বিএনপি, মহিলা দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো সহ দেশের সকল মানুষের জন্য মহান আল্লাহ দরবাহে দোয়া চান।

৯ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ সিটি পার্কে মহানগর মহিলা দলের সদস্য ও নাসিকের সাবেক প্যানেল মেয়র-১ আফরোজা হাসান বিভা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহিলা সংস্থার নারায়ণগঞ্জ জেলার সাবেক চেয়ারম্যান মোসলেহা কামাল, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুর নাহার, সহ-সভাপতি তাছলিমা বেগম সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা খাতুন মিতা, সোনারগাঁ থানা মহিলা সম্পাদিকা সালমা আক্তার কাজল, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদিকা নাহার সুলতানা, সাবেক সাংগঠনিক সম্পাদিকা ডলি আহম্মেদ।

সাখাওয়াত হোসেন খান বলেন, জাতীয়তাবাদী মহিলা আজকে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এদিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মহিলা দলকে প্রতিষ্ঠা করেছিলেন। মহিলা দল সেদিন থেকে হাটিঁ হাটিঁ পা করে আজকের একটি বড় সংগঠনের পরিণত হয়েছে। আগামীদিনে এই সংগঠন আরো শক্তিশালী হয়ে এই দেশের সকল মহিলাদের নেতৃত্ব দিবেন এটাই আমাদের প্রত্যাশা। আজকে বিভা হাসান, মোসলেহা কামাল, নুর নাহার, মিতা ও ডলি সহ অন্য নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি।