নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড এলাকায় প্রায় ২ মাসের অধিক সময় ধরে গ্যাসের সংকট নিরসন হয়েছে। বার বার তিতাস কর্তৃপক্ষকে অবহিত করেও কোন সুরাহা হয়নি। পরবর্তীতে ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈম তার কর্মীদের নিয়ে নেমে পড়েন সমস্যার সমাধান খোঁজার। সেই লক্ষে ১৭নং ওয়ার্ড এলাকায় তিতাস গ্যাস লাইনের চেম্বার খুলে করুণ অবস্থা দেখতে পান। পুরো চেম্বার মাটিতে ভর্তি হয়ে গ্যাসের পাইপ লাইন নিচে চলে গেছে। মাটি খুঁড়ে গ্যাসের পাইপ লাইন বের করে সেটি পরিষ্কার করার উদ্যোগ নেন। পাইপ লাইন পরিস্কার করার জন্য জয়েন্ট খুললেই গ্যাস লাইপের পাইপ থেকে অনর্গল পানি বের হতে শুরু করে। একটি চেম্বারের মুখের পাইপ থেকে পানি বের করার জন্য ওই চেম্বার থেকে যাওয়া লাইন গুলোর চুলায় গ্যাস আসতে শুরু করে।
এরপরই তিনি একে একে ৪টি চেম্বারের মধ্যে ৩টি চেম্বার খুলে চেম্বারের মুখের পাইপ গুলো পরিস্কার করতে শুরু করেন। প্রতিটি চেম্বারের মুখের পাইপ থেকে প্রচুর পরিমাণ পানি নির্গত হওয়ার ওই সকল এলাকার মানুষ বাসাবাড়িতে চুলায় আগুন পেতে শুরু করেছে।
এ ব্যাপারে স্থানীয় গৃহবধূরা জানান, দীর্ঘ ২ মাসের বেশি সময় তারা গ্যাস পাচ্ছিলেন না। রান্নাবান্নার জন্য তারা বিদ্যুতের চুলা ব্যবহার করতো। কিন্তু কাজী লাইন গ্যাস চেম্বারের পাইপ গুলো পরিস্কার করার পর থেকে তারা সোমবার রাত থেকে গ্যাস পেতে শুরু করেছেন। আজকেও তারা দুপুরে গ্যাসে রান্না বসিয়েছেন।
এ ব্যাপারে ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈম জানান, আমাদের এই ওয়ার্ডে দুই মাসের অধিক সময় ধরে গ্যাস সংকট দেখা দেয়। ফলে এলাকার মা বোনেরা বাসার রান্নাবান্নার কাজে দুর্ভোগ পোহাচ্ছিলো। আমরা বার বার তিতাস কর্তৃপক্ষকে সমস্যাটি সমাধানের তাগিদ দিয়েছি। কিন্তু তাদের মধ্যে এই সমস্যা সমাধানে তেমন আগ্রহ দেখতে না পেয়ে আমি নিজেই আমার লোকজন নিয়ে চেম্বার গুলো পরিস্কারের উদ্যোগ নেই। চেম্বার খুলে পরিস্কার করতে গিয়ে আমরা দেখেছি প্রতিটি চেম্বারে মাটি জমে পুরো চেম্বার বন্ধ হয়ে গেছে। পাইপের মুখ খোলার পর সেখান থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। যখন পানি বের হয় তখন দেখে বুঝার উপার ছিলোনা আসলে এটা গ্যাসের লাইন নাকি পানির লাইন। পরে আমি কম্প্রেসার বসিয়ে হাওয়া দিয়ে লাইন থেকে পানি বের করার পর এখন এলাকার মা বোনেরা গ্যাস পেতে শুরু করেছে। আমরা ইতোমধ্যে ৩টি চেম্বার পরিস্কার করতে সক্ষম হয়েছি, বাকি যে একটা চেম্বার রয়েছে আমরা সেটাও পরিস্কার করবো।
তিনি আরো বলেন, সারাদেশে বিদ্যুৎ গ্যাস ও জ্বালানীর একটা সংকট চলছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সে সংকট মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে কাজ করে যাচ্ছি। তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে সাড়া না পেয়ে আমরা নিজেরাই নিজেদের অর্থ খরচ করে নিজেরা শ্রম দিয়ে এসব সমস্যা সমাধানের চেষ্টা করছি। আমি আমার ওয়ার্ডবাসী সকলের সহযোগিতা চাই।



































আপনার মতামত লিখুন :