নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউনবিরোধী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছেন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে মহাসড়কের শিমরাইল মোড়ে অবস্থান নেন নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোঃ আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে জনসাধারণের জানমাল রক্ষার্থে তারা এই অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি।
মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন বাদল, বিএনপি নেতা কবির হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, যুবদল নেতা শাহাদাত হোসেন পরশ, সাবেক ছত্রদল নেতা আব্দুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।














(49)-20261128145427.jpg)














-20261128142443.jpg)




আপনার মতামত লিখুন :