News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

কদমরসুল সেতুর ইঞ্জিনিয়ারকে অপহরণ করে মারধর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৯:৫৩ পিএম কদমরসুল সেতুর ইঞ্জিনিয়ারকে অপহরণ করে মারধর

নারায়ণগঞ্জে নির্মাণাধীন কদমরসুল সেতুর সাইট ইঞ্জিনিয়ারকে অপহরণ করে তুলে নিয়ে মারধর করা সহ কর্মরত অন্যান্য কর্মকর্তা ও শ্রমিকদের হুমকি দেওয়া অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কাছে সেতু এলাকায় নিরাপত্তা জোরদার করার আবেদন করা হয়েছে।

গত ২৬ নভেম্বর প্রকল্পের প্রকল্প পরিচালিতক স্বাক্ষরিত এক চিঠি সাইট ইঞ্জিনিয়ারকে অপহরণ করে মারধর করা সহ নিরাপত্তা জোরদার করার বিষয়টি উল্লেখ করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়, শীতলক্ষ্যা নদীর উপর নির্মাণাধীন কদম রসুল সেতু নারায়ণগঞ্জবাসীর বহু বছরের লালিত স্বপ্ন ও বহুল প্রত্যাশিত সেতু। সেতুটি নির্মিত হলে শীতলক্ষ্যার দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন এ আন্তর্জাতিক প্রকল্পে দেশি ও বিদেশি প্রকৌশলী এবং শ্রমিকগণ দিনরাত নিরলসভাবে কাজ করছেন চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজ এবং কোরিয়ান পরামর্শক প্রতিষ্ঠান তদারকি কাজ করছে।

এর আগে ঠিকাদার তাদের ক্যাম্প ও আবাসনে চুরি এবং সাইটে বারবার কাজে বাধা প্রদানের কথা উল্লেখ করে বিদেশি নাগরিকরা প্রকল্পের জনবলের উচ্চ নিরাপত্তা ঝুঁকির বিষয়ে অবহিত করেছিল। উক্ত পত্রে ঠিকাদার পুলিশের নিয়মিত টহলসহ বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানায় এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটলে জীবন ও সম্পদের নিরাপত্তার স্বার্থে কাজ সাময়িকভাবে স্থগিত রাখার প্রস্তাব করে। এ পূর্বেও প্রকল্প সাইটে একাধিকবার শ্রমিকদের মারধরের ঘটনা ঘটেছে।

গত ২৪ নভেম্বর রাত আনুমানিক ১টায ঘটিকায় প্রকল্পের কালীরবাজার সাইটে পাইলের কংক্রিট ঢালাই কাজ চলাকালে কতিপয় স্থানীয় দুর্বৃত্ত, যারা মাদকাসক্ত ছিল বলে অভিযোগ রয়েছে, প্রকল্প এলাকায় প্রবেশ করে কর্তব্যর জনবলকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। পরবর্তীতে তারা সাইট ইঞ্জিনিয়ারকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়, তাঁকে শারীরিকভাবে মারধর করে।

উক্ত ঘটনার পর বিদেশি নাগরিকসহ প্রকল্পের সকল প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক চরম আতঙ্কিত ও ভীত হয়ে পড়েছেন। বিশেষ রাত্রিকালীন শিফটে কর্মরতরা প্রকল্প এলাকায় কাজ করতে নিরাপত্তাহীনতা বোধ করছেন। আন্তর্জাতিক চুক্তি হওয়ায় এ ধরনের ঘটনা আন্তর্জাতি অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। নিরাপত্তার অভাবে ঠিকাদার কাজ বন্ধ রাখতে বা প্রকল্প ছেড়ে চলে যেতে পারে। সেক্ষেত্রে নারায়ণগঞ্জবাসীর স্বপ্নের এ সেতুর নির্মাণ কাজ অনিশ্চয়তার মুখে পড়বে এবং জনগণ দীর্ঘদিন এর সুফল থেকে বঞ্চিত হবেন।

এমতাবস্থায, প্রকল্পের গুরুত্ব ও চলমান অস্থিরতা বিবেচনায় ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের দ্ররুত চিহ্নিত করে আইনের আওতায় আনা, প্রকল সাইট (সদর ও বন্দর উভয় প্রান্ত), ঠিকাদারের ক্যাম্প ও বিদেশি নাগরিকদের আবাসস্থলে নিয়মিত ও বিশেষত রাত্রিকালীন সময়ে পুলিশি টহল জোরদার করা এবং জরুরি প্রয়োজনে দ্ররুত সাড়া প্রদানের জন্য সংশ্লিষ্ট থানায় একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণসহ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট দেশি বিদেশি সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।