News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা দিল্লীর দাসত্ব চাইনা : সজল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৮:৩৮ পিএম আমরা দিল্লীর দাসত্ব চাইনা : সজল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। নারায়ণগঞ্জের গডফাদারদের বিরুদ্ধেও রাজপথে থেকে লড়াই করেছি।

আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই তাদের পরাজিত করে দেশে জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছি। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছেন।

আমরা স্পষ্ট করে বলতে চাই, এই নারায়ণগঞ্জের মাটিতে ফ্যাসিবাদী শক্তিকে আর কোনো জায়গা দেওয়া হবে না, ইনশাআল্লাহ।

‎‎নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের’ মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎‎রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের খানপুর হাসপাতাল রোডের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎‎সজল আরও বলেন, যুবদলের প্রত্যেকটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করবে। আমরা দিল্লির দাসত্ব চাই না, আমরা স্বাধীন বাংলাদেশ চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছিলেন, আমরা তাঁর আদর্শের কর্মী। আগামী দিনে সবাইকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানাই। আমরা স্বাধীন বাংলাদেশের পতাকা সমুন্নত রেখে মাথা উঁচু করে চলতে চাই, কোনো ধরনের দালালি করতে চাই না।

‎‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি’র যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক আলমগীর কবির সেলিম, সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সোহেল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব।

‎‎এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।