News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর মডেল প্রেসক্লাবে সাপ্তাহিক তথ্যবাণীর জন্মদিন উদযাপন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৮:৫২ পিএম বন্দর মডেল প্রেসক্লাবে সাপ্তাহিক তথ্যবাণীর জন্মদিন উদযাপন

‘গৌরবের ৩৪ বছর’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে সাপ্তাহিক তথ্যবাণীর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বন্দর মডেল প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার বন্দর উপজেলার ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দায় অবস্থিত বন্দর মডেল প্রেসক্লাবের আয়োজনে  উক্ত  কার্যালয়ে এ অনুষ্ঠান  করেন সাপ্তাহিক তথ্যবাণীর নারায়ণগঞ্জ প্রতিনিধি নাজমুল খন্দকার আবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ।

বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি নির্বাচিত হয়েছে। সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের ভুলত্রুটিগুলো তুলে ধরবেন এটাই প্রত্যাশা।’

বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ বলেন, অতীতে নির্বিঘ্নে লেখালেখি করা সম্ভব ছিল না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রত্যাশা এখনো পূরণ হচ্ছে না। কোনো সংস্কারই দৃশ্যমান হচ্ছে না।

অনুষ্ঠানটি বাংলাদেশ বার্তার সম্পাদক সঞ্চালনা করেন মো. আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন সাপ্তাহিক তথ্যবাণী পত্রিকার নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য রাজু আহমেদ, বন্দর থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, বাংলাদেশ মফস্বল  সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জি কে রাসেল,  মডেল প্রেস  ক্লাবের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সরকার, বন্দর সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক এম এ আজাদ, বন্দর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী প্রধান, সাধারণ সম্পাদক শেখ সুমন এবং মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে কেক কেটে সাপ্তাহিক তথ্যবাণীর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় পত্রিকাটির দীর্ঘ পথচলা ও উত্তরোত্তর সাফল্য কামনা করে সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।