নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ৫১ নং সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহাম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুক্তা বেগম ও সাঈদা সুলতানা। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বন্যা আক্তার নদীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজেদা বেগমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শিক্ষক মো. নূর জাহিদ বাদলের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আহাম্মদ আলী, ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মাসুদুজ্জামান, ২০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন পাঠান, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মাসুমা আক্তার সুমা, সদস্য গোলাম মোস্তাক, পনির হোসেন জিবন, বিশিষ্ট সমাজ সেবক মো. রিপন মিয়া, মো. মনির হোসেন এবং দৈনিক আজকের নীর বাংলার স্টাফ রিপোর্টার মো. বিল্লাল হোসেন প্রমুখ।
বক্তারা বিদায়ী ৭২ জন শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুশিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের আগামীর পথচলায় সাফল্য কামনা করেন। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণ ও দেশ-জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়। এবারের সমাপনী পরীক্ষায় মোট ৬৯জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।



















(49)-20261128145427.jpg)














-20261128142443.jpg)




আপনার মতামত লিখুন :