‘লীগ ধর জেলে ভর, ‘আপা আপা করিস না’ ‘তোদের আপা আসবে না’ স্লোগানে জেলা ও মহানগর যুবদল যৌথভাবে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রোববার ২৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় জেলা ও মহানরগ যুবদলের নেতৃবৃন্দরা যৌথ ভাবে উক্ত প্রতিবাদ মিছিলটি করেন।
শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সামনে থেকে মিছিলটি বের হয়ে মিশনপাড়া হয়ে চাষাঢ়ায় বিজয়স্তম্ভে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে প্রতিবাদ মিছিলটি শেষ হয়।
এ সময় মিছিলে যুবদলের নেতাকর্মীরা ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘ধর ধর লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ সহ বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত করে ওঠে পুরো শহর।
এর আগে সকাল ১০টা থেকেই জেলা ও মহানগর যুবদলের কর্মসূচিকে সফল করতে বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে খানপুর এলাকায় জড়ো হতে থাকেন। পরে তারা মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি’র যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক আলমগীর কবির সেলিম, সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সোহেল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব।
এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।














(49)-20261128145427.jpg)














-20261128142443.jpg)




আপনার মতামত লিখুন :