কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। সেই সাথে এদিন শহরের মন্ডলপাড়া থেকে দুই নাম্বার রেলগেইট পর্যন্ত এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলছে। আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে আমি নির্দেশনা দিচ্ছি; আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। প্রতিটি পাড়া মহল্লায় দেখবেন কোনো দোসর আছে কিনা। তাদেরকে ধরে আমাকে ফোন দিবেন। আমরা পুলিশ পাঠিয়ে তাদেরকে জেলে ভরবো। তবে কেউ আইন হাতে তুলে নিবেন না।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান বলেন, আসলে সুখে থাকলে ভূতে কিলায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান সদয় ছিলো। যার কারণে তাদের ওপর কোনো ধরপাকড় ছিলো না। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা দূর্বলতা মনে করছে। তারা জানে না তারেক রহমান পরীক্ষিত খেলোয়াড়। তিনি যুদ্ধ করে প্রধানমন্ত্রী হয়েছেন।
সভাপতির বক্তব্যে মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে বলতে চাই, সাবধান হোন। জ¦ালাও পোড়াও দিয়ে কোনো পরিবর্তন করা সম্ভব নয়। আমরা নারায়ণগঞ্জ মহানগর যুবদল জনগণের জন্য সদা প্রস্তুত। অর্থনৈতিক পুনর্গঠনে দেশবন্ধু তারেক রহমানকে সহযোগিতা করুন। যুবদলের নেতাকর্মীরা দেশ রক্ষায় নিয়োজিত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জুয়েল প্রধান, আমির হোসেন, আক্তারুজ্জামান মৃধা, রানা, ডা.মুসা, শিকদার বাপ্পি, আতিকুর রহমান সবুজ, হাজী সাঈদ, মান্নান সরকার, কাজী সোহাগ, মোঃ আক্তার, মাহমুদুল হাসান মাসুম, ইকবাল, কাজী নূও আলম, ফারহান আহমেদ রুবেল, মাইনুল, মুসা, আলফু প্রধান, আলআমিন, আব্দুল কাইয়ুম, ফারুখ হোসেন, শাকিল, হানিফ, সোলেমান, মনা, আলআমিন, ওসমানগনি, মোহাম্মদ হোসেন কাজল, জসিম ব্যাপারী, আকরাম, হারুন ও ইউসুফ প্রমুখ।














(49)-20261128145427.jpg)














-20261128142443.jpg)




আপনার মতামত লিখুন :